শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শুটিং শেষ, আগামী ঈদে আসছে সালমানের ছবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

বিনোদন ডেস্ক : ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির শুটিং শেষ করেছেন সালমান খান। আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পাবে। ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই। ফরহাদ সামঝি পরিচালিত এ ছবিতে সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ও জগপতি বাবু।

এ বছর সালমানের কোনো ছবিই মুক্তি পায়নি। তবে চিরঞ্জীবী অভিনীত তেলেগু ভাষার ‘গডফাদার’ ছবিতে অতিথি চরিত্রে দেখা দিয়েছিলেন তিনি। রিতেশ দেশমুখ পরিচালিত মারাঠি ছবি ‘বেদ’- এও অতিথি চরিত্রে দেখা দেবেন তিনি।

আগামী জানুয়ারিতে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা মিলতে পারে সালমানের। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির পাশাপাশি ২০২৩ সালে ‌‘টাইগার থ্রি’ও মুক্তি পেতে পারে। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ।

সালমান ও পূজা

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/সন্ধ্যা ৭.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit