বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

কুয়াকাটা সৈকতে ভেসে আসলো মৃত ডলফিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন।রোববার দুপুরে সৈকতের লেম্বুর চর সংলগ্ন তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে আসে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয়র ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এটির মৃত্যুর কারণ জানার চেষ্টা করেন। 

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ঠিক কিভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। দেড় ফুট প্রস্থের ডলফিনটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে। 

মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠিয়ে ডলফিনটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/বিকাল ৪.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit