শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

‘সিরিয়ার ১০ হাজার কোটি ডলারের সম্পদ চুরি করেছে যুক্তরাষ্ট্র’

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ Time View

সিরিয়া থেকে মার্কিন সেনাদের তেল ও গম চুরির নিন্দা জানিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেন, শীতের হাত থেকে বাঁচার জন্য মার্কিন সেনারা সম্প্রতি নতুন করে সিরিয়া থেকে তেল চুরি করেছে। খবর সানা ও সিনহুয়ার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে গত বৃহস্পতিবার একদিনেই অন্তত ৫৪টি ট্যাংকার বোঝাই করে তেল উত্তর ইরাকের মার্কিন ঘাঁটিতে পাঠানো হয়েছে।

ঝাউ লিজিয়ান বলেন, সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন অবৈধ। এসব সেনা সিরিয়া থেকে যেসব তেল এবং খাদ্যশস্য নিয়ে যাচ্ছে তাও অবৈধ। মার্কিন সেনা সিরিয়ার ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আছে সেটিও অবৈধ।

তিনি সিরিয়া সরকারের দেয়া তথ্য উল্লেখ করে বলেন, ২০১১ সাল থেকে চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত মার্কিন সেনারা যে সম্পদ চুরি করেছে তার মূল্যমান ১০ হাজার কোটি ডলার।

চীনা মুখপাত্র বলেন, আমেরিকা আন্তর্জাতিক আইন ও নিয়ম-কানুন লঙ্ঘন করে চলছে অথচ তারা অন্যদের আন্তর্জাতিক আইনশৃঙ্খলা মেনে চলার সবক দিচ্ছে।

বাস্তবতা হচ্ছে আমেরিকা যখন আইনের কথা বলে তখন তারা নিজেদের স্বার্থ উদ্ধার এবং খবরদারি অব্যাহত রাখার অজুহাত খুঁজে পাওয়ার চেষ্টা করে।

ঝাউ লিজিয়ান আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিনিরা বোকা মনে করলে ভুল করবে। তারা সব কিছুই পর্যবেক্ষণ করছে।

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/সকাল ১১.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit