রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান খুন 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মানিক মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে।শনিবার (৩ ডিসেম্বর) বিকেলের দিকে ওই ইউনিয়নের শান্তিপুর বাজারে মানিককে গুলি করা হয় বলে জানিয়েছেন তার ভাই বারসন মিয়া।বারসন মিয়া সাংবাদিকদের বলেছেন, ‘গত নির্বাচনের পর থেকেই আমার ভাইকে বিভিন্নভাবে হয়রানি করে তার প্রতিপক্ষ মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া।

আজ এক সভা শেষে বাড়ি ফেরার পথে ফিরোজ মিয়ার সমর্থকরা গুলি করে আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাই মির্জাচর ইউনিয়ন যুবলীগের সভাপতি।’স্থানীয়রা জানান, ফিরোজ মিয়া ও তার প্রতিপক্ষ জাফর ইকবাল মানিকের মধ্যে বিবাদ বন্ধে আজ একটি সভা হয়। সমঝোতার প্রস্তাব না মেনে সভা থেকে উঠে যায় ফিরোজের লোকজন। বিকেলে বাড়ি থেকে শান্তিপুর বাজারে যান মানিক।

এ সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিত ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ওই এলাকায় যাচ্ছি। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit