রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আর্জেন্টিনা কোচের মুখে বাংলাদেশের নাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ Time View

ডেস্কনিউজঃ সেই দিয়েগো ম্যারাডোনার যুগ থেকেই বাংলাদেশের মানুষের প্রিয় দল আর্জেন্টিনা। লিওনেল মেসির কারণে আলবিসেস্তেদের সমর্থন আরও বেড়েছে এ দেশে। কাতার বিশ্বকাপে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা প্রীতির খবর বিশ্বে সাড়া ফেলেছে। এমনকি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও জেনে গেছেন, বাংলাদেশ নামে একটি দেশ আছে। যে দেশের ফুটবলপ্রেমীরা ম্যারাডোনা, মেসি ও আর্জেন্টিনাকে পাগলের মতো ভালোবাসে।

আগামীকাল রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনা মোকাবিলা করবে অস্ট্রেলিয়ার। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে প্রসঙ্গ উঠলো বাংলাদেশকে নিয়েও। আর্জেন্টাইন কোচ জানালেন, তিনি বাংলাদেশকে নিয়ে গর্ব বোধ করেন। স্কালোনি বলেন, ‘এসব জেনে তো খুবই ভালো লাগে। আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশের মতো একটি দেশ আমাদের এভাবে সমর্থন দেয় এটা আমাদের গর্বিত করেছে। এত এত ভালোবাসার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।’

এর আগে আর্জেন্টিনার বিভিন্ন ফুটবল পেজ থেকে বাংলাদেশি দর্শকদের উল্লাস করার ছবি প্রকাশ করা হয়।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ‘সিলেকশন আর্জেন্টিনা’ থেকে বাংলাদেশি সমর্থকদের তিনটি ছবি প্রকাশ করা হয়েছে।

ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের দলকে সমর্থনের জন্য ধন্যবাদ। তারা (বাংলাদেশি) আমাদের মতোই পাগলাটে।’
তিনটি ছবির একটি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে হাজারো সমর্থকদের আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ দেখার দৃশ্য। অন্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমর্থকদের উচ্ছ্বাসের ছবি। তৃতীয়টি শতশত আর্জেন্টিনা সমর্থকের মধ্যে এক ক্ষুধে ভক্তের উচ্ছ্বাস প্রকাশের ছবি।

সিলেকশন আর্জেন্টিনার টুইটে স্থান পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছেন অনেক বাংলাদেশি সমর্থক।

একজন লিখেছেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা। তোমাদের জন্য আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না। ২০১১ সালের মতো আবারও এই দেশে আসো।’ সেই মন্তব্যের জবাবে আর্জেন্টিনা জাতীয় দল লিখেছে, ‘আমরা তোমাদের সমর্থন চাই।’ একজন আর্জেন্টিনার জার্সি পরে নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ থেকে ভালোবাসা জানাচ্ছি।

আর্জেন্টাইনরাও বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ। একজন লিখেছেন, ‘আরাম করো বাংলাদেশি ভাইয়েরা। আমরা তোমাদের বিশ্বকাপ এনে দিতে যাচ্ছি।’

কিউএনবি/বিপুল/০২.১২.২০২২/ রাত ৯.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit