শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

গৌরনদীতে পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী রজত জয়ন্তী পালনে বর্নাঢ্য আনন্দর‌্যালি ও সমাবেশ

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী রজত জয়ন্তী পালনে গতকাল শুক্রবার দুপুর ৩টায় বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্নাঢ্য আনন্দর‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দুপুর ৩টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বর্নাঢ্য র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে গৌরনদী বাসষ্টান্ডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ, মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধানবক্তা এবং অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সিনিয়র আওয়ামী লীগ নেতা ও বরিশাল জেলা পরিষদের সদস্য এইচ,এম রাজু আহম্মেদ হারুন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভোলা সাহা, গৌরনদী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী, সাধারন সম্পাদক বাবুল হাওলাদার।

বক্তব্য রাখেন, নলচিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গোলাম হাফিজ মৃধা, বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ, পৌর কাউন্সিলর লিটন বেপারী,কলেজ ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী, পৌর ছাত্রলীগ নেতা মোঃ আতিক মিয়া,কলেজ ছাত্রলীগ নেতা আরিফ মিয়া প্রমুখ।

 

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit