বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা কৃষ্ণা সূত্রধর সংবর্ধিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৭৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কৃষ্ণা সূত্রধরের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে ৩০ নভেম্বর বুধবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের সাধুবাজারস্থ সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গুলরেজ ইয়াসমিন এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র তৌফিক বকস লিপন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরাই হচ্ছেন জাতি গড়ার কারিগর। তাদের মেধা, শ্রম ও অধ্যবসায়ের ফলে একটি জাতি তথা দেশ শিক্ষা ক্ষেত্রে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানে আমাদের সকলকে আন্তরিক হতে হবে।বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সামিয়া তানরীম ও সামিনা আক্তার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান ও মুসলিমা বেগম।

বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী শিক্ষিকা কৃষ্ণা সূত্রধর, সহকারী শিক্ষিকা লিলা রাণী দাশ, সেলিনা বেগম, রাজিয়া সুলতানা, জামিয়া ফেরদৌস প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন স্কুলের শিক্ষার্থী ফারিয়া সুলতানা। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সহকারী শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা কৃষ্ণা সূত্রধরকে সম্মানন স্মারক সহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit