বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

চকরিয়া সেচ প্রকল্প ও বৈদ্যুতিক মিটার স্থাপনে উৎকোচ দাবী;প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন; 

এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৯৫ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া কোনাখালীতে ভূয়া দলিল সৃজন করে জমি দখল চেষ্টায় সেচ স্কীম পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করার অভিযোগ উঠেছে স্হানীয় তসলিমা আক্তার নামক এক নারীর বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী আকবর ওসমান একরাম বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি সেচ কমিটি চকরিয়া বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী আকবর ওসমান অভিযোগের সুরে জানান, সরেজমিনে না গিয়ে ও তদন্ত কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহিউদ্দিন মোটা অংকের উৎকোচের বিনিময়ে এক তরফা প্রতিবেদন দাখিল করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ভুক্তভোগী বৃদ্ধ জহির আহমদ দাবী করেন,তদন্ত কর্মকর্তার প্রতিনিধি মহিউদ্দিনকে  ২ লক্ষ টাকা উৎকোচ দিলে বিরোধীয় জমিতে বৈদ্যুতিক মিটার স্থাপন করে স্কীম সহ  যাবতীয় সেচ কাজ পরিচালনা করতে পারবে বলে সাফ বলে দেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, কোনাখালী মৌজার বিএস ১২,৩২১,৪৪৫,৫৮৯ নং খতিয়ান ও নামজারী জমাভাগ ১১৬০,২৩৩৪,৯৮৩,১২৪৫,২২৩৯,১৩৮৭,১২৪৬ নং খতিয়ানের আন্দর নিজ প্রায় ২২ কানি জমিসহ বিভিন্ন লোকের প্রায় ৫০ একর জমি আছে।কোনাখালী খাল পাড়ে তার পূর্ব পুরুষাণুক্রমে ১২০০ ফিট দৈর্ঘ্য ও ৮ ফিট প্রস্থ বিশিষ্ট ড্রেইন তৈরি পূর্বক বোরো মৌসুমে ধান্য ও ফসলি জমিতে পানি সেচ প্রকল্প পরিচালনা করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ তসলিমা গং দূর্লোভে বশীভূত হয়ে ৪০/৫০ বছরের পানি সেচ প্রকল্পে ব্যাঘাত সৃষ্টি করে বিদ্যুৎ মিটার  ও স্কীম পরিচালনার জন্য ভূয়া আবেদন করে তাদের কার্যক্রম স্থগিত করা পায়তারায় লিপ্ত আছেন।

প্রতিপক্ষ তসলিমা গং এর আবেদনে উল্লেখিত ১১৫০ নং নামজারী জমাভাগ খতিয়ানের ৫২২ নং নামজারী খতিয়ানের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এর আদালত কক্সবাজারে দায়কৃত নামজারী আপীল মামলা নং ৩৩৯/১৯ আদেশ নং ১৫ তারিখ ১ নভেম্বর ২২ ইংরেজি মূলে প্রতিপক্ষ তসলিমা আক্তারের খতিয়ানের যাবতীয় কার্যক্রম স্থগিত আদেশ প্রচারিত হয়।সেহেতু প্রতিপক্ষ উপরোক্ত খতিয়ানে পানি সেচ এর বিদ্যুৎ মিটার পাওয়া ও স্কীম পরিচালনা দায়িত্ব পাওয়ার এখতিয়ার বহিভূর্ত। এ নিয়ে ২৯ নভেম্বর(মঙ্গলবার) দুপুরে কোনাখালী খাল পাড়ের জমিতে পানি চলাচলের সেচ প্রকল্পে দাড়িয়ে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন।

তাই ন্যায় বিচারের স্বার্থে প্রতিপক্ষের আবেদনে উল্লেখিত খতিয়ানের বিরুদ্ধে দায়েরকৃত উপরোক্ত আপীল মামলার স্থগিত  আদেশ আলোচনা পর্যালোচনা করে প্রতিপক্ষের আবেদন বাতিল করতঃ সূত্রোক্ত আবেদন আমলে নিয়ে পল্লী বিদ্যুৎ মিটার স্কীম পরিচালনা অনুমতি প্রদানে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভুগী পরিবার। এ বিষয়ে চকরিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহিউদ্দিনের ব্যবহারিত মোবাইল ফোন ০১৮১৫৬৭৪৪৬০  নং এ মঙ্গলবার রাত ১০ টার দিকে রিং দিলে মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit