রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

ইউক্রেনের এয়ার ডিফেন্স ধ্বংস করতে যে কৌশল ব্যবহার করছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের এয়ার ডিফেন্স ধ্বংস করতে কৌশলী অবস্থান নিয়েছে রাশিয়া। রুশ বাহিনী ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। মঙ্গলবার একজন মার্কিন সামরিক কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটেনের সামরিক গোয়েন্দা সংস্থার ওই মূল্যায়ন সম্পর্কে জিজ্ঞাসা করা মার্কিন সামরিক বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এসব কথা বলেন। খবর রয়টার্সের।

মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন, কিয়েভের বিমান প্রতিরক্ষার কাজে মজুদ অস্ত্র হাস বা কমিয়ে আনতে রাশিয়া এ দেশটিতে নিরস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যদিও রুশ এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলার জন্য পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম করে তৈরি করা হয়েছিল। গত ২৬ নভেম্বর ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করে ব্রিটেনের সামরিক গোয়েন্দা সংস্থা। সেখানে বলা হয়, রাশিয়া ‘সম্ভবত’ ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে পারমাণবিক ওয়ারহেড অপসারণ করেছে এবং ইউক্রেনে এসব নিরস্ত্র ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছেন রুশ সেনারা।

ব্রিটেনের ওই গোয়েন্দা তথ্যে উন্মুক্ত সোর্স থেকে পাওয়া ছবিকে উদ্ধৃত করে মূল্যায়ন প্রকাশ করা হয়েছে। ওই ছবিতে ইউক্রেনে নিক্ষেপ করা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, যা ১৯৮০-এর দশকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম হিসাবে প্রস্তুত করা হয়েছে বলে মনে হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর ওয়ারহেডে সম্ভবত একটি ব্যালাস্ট প্রতিস্থাপিত হচ্ছে। আর এটি এমন একটি সিস্টেম, যা ওয়ারহেড না থাকলেও ক্ষেপণাস্ত্রের গতিশক্তি এবং অব্যবহৃত জ্বালানির মাধ্যমে ক্ষতি তৈরি করবে।

ব্রিটেনের সামরিক গোয়েন্দা সংস্থার এ দাবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মার্কিন ওই সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘এটি অবশ্যই এমন কিছু যার মাধ্যমে ইউক্রেনীয়দের ব্যবহৃত বিমান প্রতিরক্ষাব্যবস্থার শক্তি বা প্রভাব হ্রাস করার চেষ্টা করছে রাশিয়া।’যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার এই কৌশল আংশিকভাবে কিয়েভের বিমান প্রতিরক্ষা সরবরাহ শেষ করা এবং অবশেষে ইউক্রেনের আকাশে আধিপত্য অর্জন করা। আর এই কারণে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র দেশ ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা সরবরাহের দিকে মনোনিবেশ করেছে। এটি সোভিয়েত-যুগের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আরও আধুনিক।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit