সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

‘যে বুলেটে শেখ হাসিনা-রেহানা এতিম, সেই বুলেটে খালেদা বিধবা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ :বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে বুলেট শেখ হাসিনা-রেহানাকে এতিম করেছে সেই বুলেট খালেদা জিয়াকে বিধবা করেছে। এটা বিশ্বাসঘাতকতার পরিনাম।
 
মঙ্গলবার দুপুর ১১টায় নোয়াখালী পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গঠনমূলক জবাবের মাধ্যমে কাজ করে যেতে হবে। মুজিবকোট পড়লে মুজিব সৈনিক হওয়া যায় না, খুনি খন্দকার মোশতাক ও মুজিব কোট পরেছিল। মুজিব আদর্শকে ধারণ করে মুজিব সৈনিক হতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এই এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও শহীদ উল্লাহ খান সোহেল।

উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিলের পর আজ এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit