মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

লালপুরে নকল পন্য তৈরির অভিযোগে শ্রাবনী আইসক্রীম কারখানা মালিকের জরিমানা

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৬৩ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে প্রাণ কোম্পানীর ‘রোবো ড্রিঙ্কস’ ট্রেডমার্ক নকল করে নকল ‘রোবো ড্রিঙ্কস’ উৎপাদন করায় শ্রাবনী আইসক্রীম কারখানা মালিককে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর ২০২২) সন্ধ্যায় লালপুর বাজার র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী বিশেষ অভিযানে এ জরিমানা হয়।র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরসহ লালপুর বাজারে ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে লালপুর বাজারে প্রাণ কোম্পানীর শিশুর কোমল পানীয়/আইসক্রীম ‘রোবো ড্রিঙ্কস’ এর ট্রেড মার্ক নকল করে নকল ‘রোবো ড্রিঙ্কস’ উৎপাদন করার অপরাধে শ্রাবনী আইসক্রীম ফ্যাক্টরীর সত্ত্বাধিকারী কোরবান আলীকে (৬৫) ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫০ ধারায় ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, জব্দকৃত ভেজাল আলামতসমূহ ধ্বংস করা হয়েছে। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit