মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ

ইউক্রেনে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। এর ফলে রাশিয়া আসন্ন শীতে সাধারণ মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এ পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে এ অভিযোগ এনেছে সামরিক জোট ন্যাটো। জোটটির অভিযোগ, ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। 

সোমবার ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এ অভিযোগ এনেছে। খবর রয়টার্স ও আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সম্ভবত ইউক্রেনের পাওয়ার গ্রিড, গ্যাস অবকাঠামো এবং জনগণের জন্য মৌলিক পরিষেবাগুলোতে আক্রমণ চালিয়ে যাবে।

স্টলটেনবার্গ বলেন, ‘আমরা যখন শীত মৌসুমে প্রবেশ করছি, তখন ইউক্রেনের বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য অবকাঠামোতে রাশিয়ার এ হামলা এটাই প্রমাণ করে যে, প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিন এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র হিসাবে শীতকে ব্যবহার করার চেষ্টা করছেন।’

ন্যাটোর সেক্রেটারি জেনারেল বলেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তার সুবিধার জন্য শীত মৌসুম, তুষার এবং বরফকে ব্যবহার করার চেষ্টা করছেন এবং এটি শুধু যুদ্ধক্ষেত্রেই নয়; বরং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এখন শীতকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, এবং এটি ভয়াবহ। আর তাই আমাদের আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। এ কারণেই ন্যাটোর মিত্ররা ইউক্রেনের প্রতি তাদের সহায়তা বাড়িয়েছে।’

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit