রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বিবাহোত্তর সংবর্ধনার মাসখানেকের মাথায় স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সারিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : বিবাহোত্তর সংবর্ধনার মাসখানেকের মাথায় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন তার স্বামী জিএস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবার আদালতে সারিকা বাদী হয়ে এ মামলা করেন। 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য দিনধার্য করেন। মামলার বাদী সারিকা সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাহীকে বিয়ে করেন সারিকা। তবে বিয়েতে কোনো অনুষ্ঠান করেননি তারা। পরে জাঁকজমকপূর্ণভাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উভয় পরিবারের ঘনিষ্ঠজন ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

বিবাহোত্তর সংবর্ধনার মাসখানেকের মাথায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করলেন সারিকা। সারিকা গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে স্বামীর কাছ থেকে দূরে আছেন তিনি। মা-বাবার সঙ্গে থাকছেন। এখন বাধ্য হয়েই তিনি মামলা করেছেন।

রাহী হলেন সারিকার দ্বিতীয় স্বামী। এর আগে ২০১৪ সালের ১২ আগস্ট বন্ধু মাহিম করিমের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম পেশায় একজন ব্যবসায়ী। সাত বছর প্রেমের পর মাহিমের গলায় মালা পড়ান সারিকা।বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। ২০১৬ সালে সারিকার সেই সংসার ভেঙে যায়।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit