রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বুবলীকে ইঙ্গিত করে যা বললেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান এবং সবশেষ নাকফুল ইস্যু নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শবনম বুবলী। বিয়ের ঘোষণা ও সন্তানকে প্রকাশ্যে আনা নিয়ে শাকিবের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে।

কেননা অভিনেত্রী অপু বিশ্বাস সংবাদের লিংকটি ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করে কারো নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস দেন। তারপর ধারাবাহিকভাবে যেন বাগযুদ্ধে জড়িয়ে পড়েন দুই অভিনেত্রী। তবে তারা কেউ কারো নাম উল্লেখ করেননি তাদের পোস্টে।

পুরো বিষয়টি নিয়ে শাকিব খান প্রথমে চুপ থাকলেও পরে স্পষ্ট ভাষায় জানিয়েছেন— বুবলীর সঙ্গে তার কোনো যোগাযোগই নেই; হীরার নাকফুলের কথাও সত্য নয়। এমনকি অপুর মতো বুবলীকেও নিজের অতীত বলে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক।

সম্প্রতি বুবলী বলেছেন, শাকিব খান এবং তার মাঝে তৃতীয় একজন হঠাৎ করেই ঢুকে গেছেন। এমন জবাবের উত্তর দিতে গিয়ে নায়িকা অপু বিশ্বাস এক জাতীয় গণমাধ্যমে বলেছেন, তিনি কি সরাসরি আমার নাম বলেছেন? যাই হোক, এসব শুনে আমার হাসি পাচ্ছে। কে তৃতীয় পক্ষ, কে প্রথম পক্ষ, আরেকটু পরিষ্কার করা দরকার ছিল। তার প্রতিটি বক্তব্যই আমার কাছে হাস্যকর মনে হয়।

শাকিব খানের ভাষ্যমতে অপু-বুবলী দুজনই তার জন্য অতীত। বিষয়টি মেনে অপু বলেন, ‘হ্যাঁ, দুজনের ব্যাপারেই বলেছেন। আমার ব্যাপারটা বাদ দিলাম, সেটা সবাই জানেন। কিন্তু এই বক্তব্যের পরও তিনি (বুবলী) এত জাহির করছেন কেন? শাকিব খান সব তো ক্লিয়ার করেই দিয়েছেন। বিষয়টি হয়ে গেছে ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ অবস্থা।’

অপু আরও বলেন, কিন্তু আমি তো আর অন্যের মতো কোনো প্রতিবাদ করছি না। কোনো মিথ্যাচার করছি না। আর আমার সঙ্গে এটি যায়ও না। আমি একজন মানুষ, আমি একজন অভিনেত্রী- এসব দিয়েই আমার ব্যক্তিত্ব প্রকাশ করি। কোনো মনগড়া কথা বলে সেই ব্যক্তিত্ব আমি নষ্ট করব না।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit