শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

যন্ত্রপাতি স্থাপন উদ্বোধন, চালু ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে হবে অক্সিজেন উৎপাদন 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৩৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : অক্সিজেন উৎপাদন হবে ব্রাহ্মণবাড়িয়ায়। এ লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রবিবার যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু করা হয়। আগামী ১৬ ডিসেম্বর থেকে অক্সিজেন প্লান্টটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে। এটি জেলার প্রথম অক্সিজেন প্লান্ট। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে প্লান্ট সাইমুম অক্সি প্লান্ট নামে এ প্লান্টের যন্ত্রপাতি স্থাপন কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, পরিচালক ডা. নওশীন নাওয়ার, সাইমুম সাইরাস, অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ডা. আফরোজা মোমেন, সহকারি অধ্যাপক ডা. নাসিমা আক্তার, ডা. রণজিৎ বিশ্বাস ডা. সাইফুল ইসলাম রনি, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার প্রমুখ।

এ প্রসঙ্গে ডা. আবু সাঈদ কুইক নিউজ  কে বলেন, ‘এ প্লান্টে অক্সিজেন উৎপাদন করা হবে। উৎপাদিত অক্সিজেন চ্যানেলের মাধ্যমে পুরো মেডিকেল কলেজে সরবরাহের পাশাপাশি জেলার অন্যান্য স্বাস্থ্য সেবা কেন্দ্রেও বিক্রি করা যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ ডিসেম্বর প্লান্টটি উৎপাদনে যাবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit