রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ওমরাহ পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরবে পূর্ণিমা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গত বৃহস্পতিবার সৌদি আরব যাওয়ার পর বর্তমানে পবিত্র মদিনায় অবস্থান করছেন তিনি। পূর্ণিমার সঙ্গে তার স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা রয়েছেন বলে জানা গেছে।

পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন নিজের ফেসবুকে ওমরায় যাওয়ার ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। রবিনের পোস্ট করা ছবিতে দেখা গেছে, বোরকা-হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন পূর্ণিমা। অন্যদিকে, পূর্ণিমার একটি সেলফিতে স্বামী ও মেয়েকে দেখা গেছে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে মদিনার মসজিদে নববীর কয়েকটি ছবি আপলোড করে পূর্ণিমা লেখেন, ‘আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ’।  

জানা গেছে, মদিনা থেকে মক্কার পথে যাত্রা করবেন পূর্ণিমার পরিবার। সেখানেই ওমরাহ পালনের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করবেন তারা। চলতি বছরের ২১ জুলাই আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের খবর জানান পূর্ণিমা। এর আগে ২৭ মে তাদের বিয়ে হয়। পূর্ণিমার এটি তৃতীয় বিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit