বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল?

১ ডিসেম্বর থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৮৪ Time View

ডেস্কনিউজঃ ৩০ নভেম্বরের মধ্যে সড়কে ‘অবৈধ যানবাহন’ চলাচল বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ।

শনিবার নাটোরে অনুষ্ঠিত বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় এই ঘোষণা দেয়া হয়েছে। কানাইখালী এলাকায় আরপি কমিউনিটি সেন্টারে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সার্বিক ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব। সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

তবে ধর্মঘটের ব্যাপারে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলছেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশে মানুষের গণজোয়ার ঠেকাতেই সরকারি মদদে অন্যান্য বিভাগের মতো রাজশাহী বিভাগেও পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘট ডেকেও সরকার বিএনপির মহাসমাবেশে মানুষের গণজোয়ার ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ ওই সভায় বক্তব্য দেন বগুড়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাবনা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন, সিরাজগঞ্জ বাস কোচ মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম আতিক, চাঁপাইনবাবগঞ্জ মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম ও বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষন পোদ্দার, সাধারণ সম্পাদক মজিবর রহমান। এছাড়া সভায় রাজশাহী বিভাগের আট জেলার মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিকেল ৪টার দিকে একই স্থানে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনসহ হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রি হুইলার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ও জ্বালানি তেল ও যন্ত্রাংশের মূল্য হ্রাসসহ ১১ দফা বাস্তবায়নে সরকারের তাঝে দাবি জানানো হয়। ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দ্দিষ্টকালের জন্য রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবরহন ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব শনিবারের যৌথ সভার লিখিত সিদ্ধান্ত পাঠ করেন। এ সময় আট জেলার পরিবহন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/২৬.১১.২০২২/ রাত ১০.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit