শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বিয়ের অনুষ্ঠানে ‘কীটনাশক মেশানোথ চা পানে ১২ জন হাসপাতালে 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১০৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে এক বিয়েবাড়িতে কীটনাশক মেশানো চা পান করে বিষক্রিয়ায় ১২ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।অসুস্থদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, রফিকুল ইসলামের মেয়ের বিয়ের কার্যক্রম চলাকালে আমন্ত্রিত অতিথিদের চা পান করানো হয়। সেই চা খাওয়ার পর থেকে সবাই অসুস্থ হয়ে পড়েন। বরপক্ষের আত্মীয়রা ধারণা করছেন, রান্নাঘরে চায়ের পাতার কাছে কীটনাশকের পাত্র থাকতে পারে। চা বানানোর সময় ভুলবশত কীটনাশক মিশে যাওয়ায় ওই চা পান করেই অসুস্থ হয়ে পড়েছেন তারা।পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসারত বরের বোন জাহানারা বেগম বলেন, নাস্তা ও চা খাওয়ার পরেই শরীর অসুস্থ হতে শুরু করি। কিছুক্ষণ পরে দেখি আমার পাশে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। পরে বিয়ে বাড়ির লোকজন আমাদের উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করান। হাসপাতলে থাকা অবস্থায় জানতে পারি বিষক্রিয়ায় আমরা অসুস্থ হয়েছি।তবে এই ব্যাপারে ওই বিয়ে বাড়ির সবাই বলছেন, এত বড় ভুল হতে পারে না। প্রতিবেশী বা অন্য কেউ  শত্রুতার জেরে কাজটি করতে পারে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট। ১০ জনের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit