শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ভিয়েতনামের উচ্চপর্যায় নেতৃবৃন্দের সাথে সিপিবি নেতা হাসান তারিকের বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : ভিয়েতনামের ক্ষমতাসীন দল ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান কমরেড ট্রু অং কোয়াং হোয়াই এর সাথে বৈঠক করেছেন এডভোকেট হাসান তারিক চৌধুরী। 

শুক্রবার রাজধানী হ্যানয়ে সকাল ১১টায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ট্রু অং কোয়াং হোয়াই ও  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবির) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আন্তর্জাতিক বিভাগের হাসান তারিক চৌধুরী। 

এ সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির পার্টির উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সিপিবি নেতা হাসান তারিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে সার্বিক সমর্থন দেয়ার জন্য ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি ও সেদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় ট্রু অং কোয়াং হোয়াইও তাদের মুক্তি সংগ্রামের সমর্থন দেবার জন্য বাংলাদেশের জনগণ ও তৎকালীন সিপিবি নেতৃত্বকে কৃতজ্ঞতা জানান। 

উল্লেখ্য, ভিয়েতনামে মার্কিনের নাপাম বোমা হামলার প্রতিবাদ করতে গিয়ে ঢাকায় শহীদ মতিউল ইসলাম এবং মীর্জা কাদেরের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তারা। 

এ সভায় এডভোকেট হাসান তারিক ভিয়েতনামের সাথে বাংলাদেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় দুই নেতা নিজ নিজ দেশের ও পার্টির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit