মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

পাউরুটির সঙ্গে আনারসের জ্যাম পছন্দ? বানিয়ে ফেলুন বাড়িতেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১২৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ব্রেকফাস্টে অনেক বাড়িতেই জ্যাম-পাউরুটি খাওয়ার চল আছে। যে কোনও ফলের তৈরি জ্যামই দারুণ সুস্বাদু। সাধারণত আমরা দোকান থেকেই কিনে থাকি জ্যাম। তবে আপনি যদি বাড়িতেই সঠিক পদ্ধতি মেনে জ্যাম তৈরি করেন, তা ভালো থাকে দীর্ঘ সময় পর্যন্ত। তাছাড়া, ঘরে তৈরি খাবারে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে। আজ আমরা আপনাদের জানাব আনারসের জ্যাম তৈরির রেসিপি।

ছোটো-বড় সকলেরই অত্যন্ত পছন্দের একটি ফল আনারস। আনারসের জ্যামও পছন্দ করেন সকলে। তবে এবার থেকে আর জ্যাম খাওয়ার জন্য দোকানে ঢুঁ মারতে হবে না, বাড়িতেই খুব সহজে বানাতে পারবেন। তাহলে জেনে নিন, আনারসের জ্যাম কী ভাবে তৈরি করবেন।

আনারসের জ্যাম তৈরির উপকরণ

৬৫০ গ্রাম টুকরো করে কাটা পাকা আনারস

৪০০ গ্রাম চিনি

আনারসের জ্যাম তৈরির পদ্ধতি

১) প্রথমে মিক্সিতে আনারসের পেস্ট বানিয়ে নিন।

২) ছাঁকনিতে আনারসের পেস্ট ছেঁকে নিন ভাল ভাবে।

৩) এবার কড়াইতে ছাঁকা আনারসের পাল্প ও চিনি দিয়ে ফোটান। ঘন ঘন নাড়তে থাকবেন। ফোটাতে ফোটাতে দেখবেন আনারসের ওপর ফেনা উঠছে। ফেনাগুলো একটা বাটিতে ধীরে ধীরে তুলে নেবেন।

৪) যতক্ষণ না পর্যন্ত আনারসের রস একেবারে ঘন থকথকে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকুন।

৫) মিশ্রণটি থকথকে হয়ে এলে গ্যাস বন্ধ করুন। ঠান্ডা হতে দিন।

৬) তারপর একটা এয়ার টাইট কাঁচের জারে ভরে ফ্রিজে রেখে দিন।

৭) এবার আপনার প্রয়োজন মতো ব্যবহার করুন ঘরোয়া আনারসের জ্যাম।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit