রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

১০০ কোটির ক্লাবে ‘দৃশ্যম ২’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৯৪ Time View

বিনোদন ডেসক্ : অভিষেক পাঠক পরিচালিত অজয় দেবগনের ‘দৃশ্যম ২’ মুক্তির এক সপ্তাহের মধ্যে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। অজয় দেবগন এবং টাবু অভিনীত চলচ্চিত্রটি মুক্তির সপ্তম দিনে ৮.৬২ কোটি রুপি সংগ্রহ করেছে, যার ফলে ভারতে মোট আয় দাড়িয়েছে ১০৪ কোটি রুপি।  

kalerkantho

শুক্রবার (২৬ নভেম্বর) চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেছেন। তিনি টুইট করে লিখেছেন, ‘দৃশ্যম ২ অপরাজিত। দুর্দান্ত সপ্তাহ! সকলের নজর এখন দ্বিতীয় সপ্তাহে। ’

শুক্রবার (১৮ নভেম্বর) মুক্তি পায় ‘দৃশ্যম ২’। মুক্তির প্রথম দিনেই ১৫.৩৮ কোটি আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনে ২১.৫৯ কোটি, তৃতীয় দিনে ২৭.১৭ কোটি, চতুর্থ দিনে ১১.৮৭ কোটি, পঞ্চম দিনে ১০.৪৮ কোটি ও ষষ্ঠ দিনে ৯.৫৫ কোটি ঘরে তুলে সিনেমাটি। সপ্তম দিনের ৮.৬২ কোটি সহ সপ্তাহ শেষে সিনেমাটির আয় এখন ১০৪.৬৬ কোটি রুপি।

kalerkantho

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দৃশ্যম’ এর সিক্যুয়েল এটি। ‘দৃশ্যম’ পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত, যিনি ২০২০ সালে লিভার সিরোসিসে মারা গিয়েছিলেন। সেই চলচ্চিত্রে অভিষেক পাঠক একজন প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। এবার তিনিই ‘দৃশ্যম ২’ পরিচালনা করেছেন। হিন্দি এই থ্রিলার ফ্র্যাঞ্চাইজিটি মোহনলাল এবং পরিচালক জিথু জোসেফের মালায়লাম ‘দৃশ্যম’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’-এ আরো অভিনয় করেছেন টাবু, অক্ষয় খান্না, ঈশিতা দত্ত, শ্রেয়া শরণ এবং সৌরভ শুক্লা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit