রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুবাই যেতে পারবেন না উরফি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে সে অর্থে কাজ না করলেও নিজের নাম ছড়িয়েছেন উরফি জেভেদ। যতটা না অভিনয় করে, তাঁর থেকে অনেক বেশি ফ্যাশন আর বিতর্ক দিয়ে। নিজেই নিজের পোশাক ডিজাইন করেন উরফি। অতরঙ্গি লুকে হাজির হন ক্যামেরার সামনে নিত্যদিন। উরফিকে নিয়ে তো রণবীর সিং, হিন্দুস্তানি ভাউ-এর মতো তারকারাও মন্তব্য করেছেন।

তবে উরফি জাভেদ চাইলেও কোনওদিন দুবাই যেতে পারবেন না।  আসলে দুবাইতে সেসব ব্যক্তিদের ঢুকতে দেওয়া হবে না, যাদের পাসপোর্টে রয়েছে সিঙ্গেল নাম, তা সে ভ্রমণের কারণেই সেই দেশে যাক বা চাকরি-পড়াশোনা।   ভিসাই পাবে না তারা। প্যাসেঞ্জারের প্রথম ও শেষ নাম পরিষ্কারভাবে লেখা থাকতে হবে। আর উরফি পাসপোর্টে শুধু ‘উরফি’ নামটাই রেখেছেন। কোনও পদবি রাখেননি।

ব্যাপারটা উরফি নিজেই জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রামে। দুবাইয়ের এই নতুন নিয়ম শেয়ার করে লেখেন, ‘আমার পাসপোর্টের অফিসিয়াল নাম শুধুই উরফি। ব্যাস এবার আমি গেলাম। ’ইউটিউবে ডিওয়াইআই ভিডিও শেয়ার করতেন উরফি। যেখানে স্টকিংস দিয়ে টপ বানানো শেখাতেন বা ট্র্যাশ দিয়ে বানানো শেখাতেন ড্রেস।  

উরফি বলিউডে প্রথম পা রাখেন ২০১৬ সালে টিভি শো ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ দিয়ে। এরপর মেরি দুর্গা, বেপনহা, পাঞ্চ বিট সিজন ২ যা অলট বালাজিতে স্ট্রিম হয়েছিল তাতে কাজ করেন। ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায় আর কসৌটি জিন্দেগি কি-তেও কাজ করেছেন উরফি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit