রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে 

নয় মিনিটে চুরি ১৬ কোটি টাকার স্বর্ণমুদ্রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বেভারিয়ার একটি জাদুঘর থেকে মধ্যরাতে নয় মিনিটের ঘেরাওয়ের মাধ্যমে এ ঘটনা ঘটান চুরিতে যুক্ত দলটি। পুলিশ জানায়, চোরের দলটি নয় মিনিটে প্রায় ১০০টি স্বর্ণমুদ্রা নিয়ে যায়। যেগুলোর দাম ১৬ লাখ ইউরো। পুলিশ আরও জানায়, চুরি করার পূর্বে চোরেরা এর সংকেত সিস্টেম নষ্ট করে ফেলে এবং ইন্টারনেট ক্যাবল কেটে দেয় ফলে জাদুঘরটি অন্ধকার হয়ে যায়।

ইন্টারনেট লাইন কেটে দেয়ার ফলে দরজা খোলার সময় কোনো সংকেত পায়নি পুলিশ। পরদিন ভোরে শ্রমিকেরা এসে মেঝেতে ভাঙা কাচ পড়ে থাকতে দেখেন এবং স্বর্ণমুদ্রা উধাও হয়ে গেছে সেটা টের পান। জার্মানির পুরাতাত্ত্বিক বিভাগের প্রধান রুপার্ট গেবহার্ট এ ঘটনায় মুহ্যমান হয়ে বলেন, আমার কাছে মনে হচ্ছে আমি একজন পুরোনো বন্ধু হারিয়ে ফেলেছি।

বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেন, চুরি হওয়া সোনার মুদ্রা গলিয়ে তাদের ঐতিহাসিক মূল্য কেড়ে নেয়া হতে পারে। এর আগে ২০১৭ সালে বার্লিন জাদুঘর থেকে ১০০ কেজি স্বর্ণমুদ্রা চুরির ঘটনা ঘটে। এর দুই বছর পরে ড্রেসডনের গ্রিনভল্ট জাদুঘর থেকে ২১টি গহনা এবং মূল্যবান সামগ্রী চুরি হয়। চোরদের সেই একই দল বর্তমান চুরিটিতেও সংযুক্ত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit