মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

লুলার বিজয়কে চ্যালেঞ্জ করা বলসোনারোর দলের মামলা খারিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলার কাছে হেরেছেন জইর বলসোনারো। নির্বাচনে হেরে লুলার বিজয়কে চ্যালেঞ্জ করে মামলা করে বলসোনারোর দল লিবারেল পার্টি। তবে আদালত মামলা খারিজ করে দিয়েছে।

বলসোনারোর দলের অভিযোগ, এবারের নির্বাচনে ত্রুটিযুক্ত ভোটিং মেশিন ব্যবহার করে বলসোনারোর জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। ব্যালট বাক্সের (ভোটিং মেশিন) পাঁচটি মডেলে ত্রুটি থাকার অভিযোগ করা হয়েছে। তাই তাদের আবেদন, নির্বাচনে ব্যবহৃত ২ লাখ ৮০ হাজার ভোটিং মেশিনের ফল বাতিল করতে হবে।

তবে আদালতের প্রধান বিচারক আলেকজান্দ্রেদা মারোয়েস স্থানীয় সময় বুধবার মামলা খারিজ করে দিয়ে বলেন, ব্যালট বাক্সে (ভোটিং মেশিন) একাধিক বিকল্প ব্যবস্থা রয়েছে। তাই কোনো ধরনের জালিয়াতি শনাক্ত হলে একটি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে বিকল্প একটি ব্যবস্থা চালু হয়ে যাবে। এ ক্ষেত্রে জালিয়াতির সুযোগ নেই।

গত মাসের নির্বাচনে ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জইর বলসোনারো প্রতিদ্বন্দ্বী লুলা দা সিলভার কাছে সামান্য ব্যবধানে হেরে যান। জয়ের এ ব্যবধান ২ শতাংশের কম। দলের পক্ষ থেকে নির্বাচনের ফল বাতিলের দাবি উঠলেও নির্বাচনে হারের পর থেকে চুপচাপ রয়েছেন বলসোনারো।

আগামী জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করতে পারেন লুলা। তবে বলসোনারো নির্বাচনের ফল মেনে নেওয়ার বিষয়ে বিস্তারিত কিছু না বললেও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অনুমোদন করেছেন। বলসোনারো নির্বাচনের ফল মেনে নেওয়ার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অনুমোদন করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit