বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
উজবেকদের ঐতিহাসিক অভিষেক, কাতারের হতাশা ভুলে ফের বিশ্বকাপের মাঠে কলম্বিয়া সামনের ম্যাচগুলোতে ভুল করতে চায় না পর্তুগাল : রাফায়েল লিও যে একাদশ নিয়ে নামছে ঘানা-পানামা শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে প্রতিদিন জলদস্যু-ভূমিদস্যুরা খাস জমি বিক্রি করছে: উপজেলা চেয়ারম্যান 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৯৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জলদস্যুরা-ভূমিদস্যুরা সব খাস জমি বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন। তিনি বলেন, মুছাপুর ক্লোজারে ২ হাজার একর খাস জমি আছে। ডেইলী দখল বিক্রি হচ্ছে,আমরা নিরব। আমাদের নেতাকর্মিরা সুযোগ পাচ্ছেনা।গতকাল বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  

উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন খাস জমি বিক্রির কঠোর সমালোচনা করে বলেন,কোম্পানীগঞ্জের উড়িরচর হওয়ার পরে ২ হাজার একর জমি উঠেছে। সে জমি কাদের দখলে,কারা দখল করে নিচ্ছে। ২০১১ লিস্টি তৈরী করেছি মুক্তিযোদ্ধাদের মাঝে জমি দেওয়ার জন্য। আজকে ২০২২ সাল,এখন পর্যন্ত আমরা বুঝিয়ে দিতে পারিনি। আমরা আমাদের নেতাকর্মিদের সুবিধা দিতে পারি নাই। কেন আমরা দিতে পারতেছিনা। কোথায় বাধা,খালি আদর্শ খাওয়াবো।   

 নেতাকর্মিদের উদ্দেশ করে বলেন,  সামনে গ্রামে যাব ভোটের জন্য। এখনো যদি কিছু না করতে পারি মানুষ থুথু মারবে। আমরা কোম্পানীগঞ্জে ভোট করব। কোম্পানীগঞ্জে আমরা গ্যাসের কথা বলেছি। বসুরহাট পৌরসভার মেয়র এটা নিয়ে অনেক আন্দোলন করেছে।  কিন্তু আমরা কি গ্যাস পেরেছি। কি জবাব দেবো। কোম্পানীগঞ্জে কতজনের চাকরি হইছে। একটি প্রতিবন্ধী ছেলে সড়ক মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে একটি চাকরিতে রিটেনে টিকেছে। ছেলেটা আমার কাছে ফোন করে অনেকবার কেঁদেছে। সে ছেলেটাকেও আমি চাকরি দিতে পারি নাই। অনেক লোক আমাদের মন্ত্রণালয়ে টিকে আমরা চাকরি দিতে পারি নাই। কেন কি জন্য,খালি আদর্শ খাওয়াবেন,মানুষ খাবেনা। 

তিনি আরো বলেন,আমি এখই রিজাইন দিতে চাই। আমাদের মন্ত্রীর অসম্মান হবে। আমি ঊনাকে বলেছি ভাইজান আমাকে মাফ করেন। এজন্য না হলে আমি এখনই রিজাইন দিতাম। আমি আওয়ামীলীগের অর্থনীতির কোনো সুবিধা ভোগীনা। আমি কিছু খরচ করি।  আমি কোন পদ পদবীতে যাবোনা।  এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন,বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা,সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত,রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমন প্রমূখ। 

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit