বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকালে খালি পেটে কমলালেবুর খোসার চায়ে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই চায়ের কাপে চুমুক না দিলে চলে না? এই চা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। তবে সাধারণ চায়ে হবে না, খেতে হবে কমলালেবুর খোসা দেওয়া বিশেষ চা।

শীতের সকাল হোক বা সন্ধ্যা, চা না খেলে ঠিক ভাল লাগে না। চা নিয়ে অনেকেই অনেক রকম পরীক্ষা-নিরীক্ষা করেন। সাধারণ চায়ের সঙ্গে আদা, গোলমরিচ, দারচিনি, ছোট এলাচ মিশিয়ে খাওয়ার রেওয়াজ তো আগেই ছিল। তবে এ বার নতুন এক ধরনের চা খেয়ে দেখতেই পারেন। বাজারে এখন এমনিতেই প্রচুর কমলালেবু পাওয়া যায়। এই চায়ের প্রধান উপকরণই হল কমলালেবুর খোসা। ভিটামিন সি-তে সমৃদ্ধ এই চা, রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়িয়ে তুলবেই।

পাশাপাশি, শীতের সকালে ঘুম কাটতে না চাইলে এই চা মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে সকালটা সতেজতায় ভরিয়ে তুলবে।

রোদে বা শুকনো খোলায় কমলালেবুর খোসা একটু নাড়াচাড়া করে নিন।

রস একেবারে শুকিয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিন।

সকালবেলা উঠে গরম পানিতে আধ চা চামচ এই খোসার গুঁড়ো নিয়ে তা গুলে নিলেই হল। অবশ্য এই চায়ের সঙ্গে যদি একটু আদা মিশিয়ে নিতে পারেন, স্বাদ বাড়বে।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই চা খেলে সাধারণ সর্দি-কাশি হওয়ার কোনও সম্ভাবনাই নেই। এ ছাড়া, হজমের সমস্যা বা অ্যাসিডিটি হলে এই চা খেতে পারেন। অনেক উপকার হয়। যাঁদের সকালে ডিটক্স ওয়াটার খাওয়ার অভ্যাস আছে, তাঁরা এই চা খেলে আলাদা করে আর কিছু খাওয়ার প্রয়োজন পড়বে না।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ধরনের সংক্রমণ হয়, তা ঠেকাতে, ওজন ঝরাতেও খেয়ে দেখতে পারেন কমলালেবুর খোসা দিয়ে বানানো চা।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit