সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আখাউড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক এর ২৭ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৩২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর গৌরবময় ২৭ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আখাউড়া শাখার ব্যাবস্থাপনায় আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ব্যাংকের আখাউড়া শাখার এসএভিপি ও ব্যাবস্থাপক জনাব মোঃ অহিদুল ইসলাম। ব্যাংকের প্রবেশনারি অফসার মোঃ আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাকজিল খলিফা কাজল। 
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের কে ফুল দিয়ে বরণ করা হয়, কোরআন তেলাওয়াত, আলোচনা ও দোয়া  মোনাজাতের পর অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ব্যাংকের ব্যবস্থাপক মোঃ অহিদুল ইসলাম ও প্রধান অতিথি মোঃ তাকজিল খলিফা কাজল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও অপারেশন ম্যনেজার মোঃ দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি আখাউড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ আবুল বাসার, জাহানারা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ শাহজাহান মিয়া সহ অন্যরা। 
দরদী সমাজ প্রতিষ্ঠায় সমবেত অংশ গ্রহন, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠা লাভ করে সারাদেশে ১৭৯ শাখা, ১৪৫টি উপশাখা, ৩০৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ১৯৬ টি এটিএম বুথের মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্রাহকদেরকে সর্বোচ্চ মানের সেবা দিয়ে আসছে বলে জানান ব্যাংকের কর্মকর্তারা। পরে অনুষ্ঠান শেষে সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit