বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আজকের রাশিফল : জেনে নিন কেমন কাটবে দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ২৩ নভেম্বর, রোজ বুধবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু
আজ ব্যক্তিগত অগ্রগতি আপনার কাছে গুরুত্ব পাবে। ব্যবসায় প্রসার লাভের সুযোগ আসবে। সামাজিক কাজে অন্যের সহযোগিতা পাবেন। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না। সময় ভালো কাটুক।

মকর 
আর্থিক লাভের সুযোগ থাকলেও বাধা রয়েছে। সম্ভব হলে দিনের প্রথম অর্ধে গুরুত্বপূর্ণ কাজ শেষ করুন। দিনের শেষে পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। সঠিক পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা।

কুম্ভ
কোনো শুভ কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা। পুরনো সমস্যা কিছুটা মিটবে। বর্তমান পরিস্থিতি পরিবর্তনের সুযোগ আসবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন।  

মীন
কোনো প্রচেষ্টার জন্য দিনটি শুভ। পদস্থ ব্যক্তির আনুকূল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো বলা যায়। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন। নতুন উদ্যোগ গ্রহণে সচেষ্ট হোন।

মেষ
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। চাকরির জন্য বিদেশে আবেদন করে ইতিবাচক সংবাদ পেতে পারেন। কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হবে।

বৃষ
নতুন যোগাযোগের পরিবেশ অনুকূলে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হবে। প্রত্যাশা পূরণে বাধা। সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা থাকলে তা সমাধা করুন।

মিথুন
জনসংযোগ বৃদ্ধি পাবে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। যৌথ কাজে সফলতা পাবেন। সাফল্য লাভের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে অগ্রসর হতে হবে। ভুল তথ্য সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট
কর্মস্থলে আপনার বুদ্ধিমত্তার জন্য প্রশংসিত হতে পারেন। পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হবেন।

সিংহ
সার্বিকভাবে সময় অনুকূলে থাকবে। লাভজনক কাজের কোনো সুযোগ আসতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। সঠিক পরিকল্পনায় সাফল্যের পথ সুগম হবে।

কন্যা
সামাজিক যোগাযোগ বাড়বে। সামান্য মানসিক চাপ থাকবে। অন্যান্য পরিবেশ অনুকূলে থাকবে। পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। পরিবেশ নিজের নিয়ন্ত্রণে রাখুন।

তুলা
আপনার কাজে অন্যরা অনুপ্রাণিত হবে। ব্যবসায় শুভ পরিবর্তন আশা করা যায়। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। অন্যের সাহায্যের আবেদনে সহজেই সাড়া দিতে পারেন। ভ্রমণ শুভ।

বৃশ্চিক
কাজে উৎসাহ বাড়বে। বাড়তি আয়ের সুফল আসতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। কাজ সম্পাদনের জন্য দৈহিক, মানসিক ও স্নায়বিক শক্তিকে সমন্বিত রাখতে হবে। বিতর্ক এড়িয়ে চলুন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit