শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

অবশেষে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিথিলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আর কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বিয়ে হয়েছে তিন বছর হলো।  সম্প্রতি দুই তারকার পোস্ট উস্কে দিয়েছে নতুন গুঞ্জন। কিছু দিন আগে ভালোবাসার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে একটি পোস্টে মিথিলা লেখেন, ‘প্রকৃত প্রেম কী ভাবে বোঝা সম্ভব? প্রেমে কি ন্যায় হয়? ভালবাসা যে সত্যিই নেই, সেটা বোঝার জন্য কতটা পথ হাঁটতে হয়?’

অন্য দিকে সৃজিতও সমাজমাধ্যমে মার্কিন গায়ক বব ডিলানের লেখা ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের কয়েকটি লাইন লেখেন। ‘দেয়ার ইজ় নো নিড ফর অ্যাঙ্গার, দেয়ার ইজ নো নিড ফর ব্লেম। ’’ সমুদ্র সৈকতে দিগন্তের দিকে তাকিয়ে সৃজিত। আঁকড়ে ধরে রয়েছেন এক মৃতপ্রায় গাছের ডাল। সৃজিত যে গানটির লাইন শেয়ার করেছেন নিঃসন্দেহে বিচ্ছেদের, বিষাদের গান। তা হলে কি গানের কথার মাধ্যমে তিনি পরোক্ষ ভাবে অন্য ইঙ্গিত দিতে চেয়েছেন! নায়িকা-পরিচালকের সম্পর্ক ঘিরে তৈরি হয়েছিল নানা প্রশ্ন।  

বিষয়টি পরিস্কার করলেন মিথিলা। বললেন, এই শেষ কয়েক দিন অফিসের কাজে চূড়ান্ত ধকল গেছে। হঠাত দেখলাম অনেকে মেসেজ করছে। আরে ওটা আমার এমনি একটা ফটোশুটের ছবি, তাতে মনে হলো এই লেখাটা ভালো যাবে। আর তা ছাড়া সৃজিত যে বব ডিলানের গানটি দিয়েছিল, ওটা আমার আর সৃজিত দু’জনেরই প্রিয় গান। অভিনেত্রী বলেন, এই বছরটা আমার আর ওর বাইরেই কেটে গেল। যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এই সব কথায় কান দেওয়ার আমার কোনও সময়ই নেই।

এই মুহূর্তে নিজের অফিসের কাজ নিয়েই ব্যস্ত নায়িকা। কলকাতায়ও মুক্তির অপেক্ষায় তাঁর আগামী ছবি ‘মায়া’। মুম্বাইয়ে ব্যস্ত সৃজিত আর মিথিলাও ব্যস্ত এনজিও’র কাজ নিয়ে, তাই আইরা এবং তাঁর নানি এখন একসঙ্গে সময় কাটাচ্ছেন।

আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit