বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

জি-২০ সম্মেলনে চীনের দৃঢ়তা দেখল বিশ্ব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের দুটি ঘটনা এই অযৌক্তিক বিশ্বাস জাগায় যে সিনো-আমেরিকান সম্পর্ক গুরুত্বপূর্ণভাবে উন্নতি হতে পারে।  এই ভাবনা যে ভুল তার প্রমাণ কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিজ্ঞতা।

কানাডিয়ান সাংবাদিকদের সামনেই ট্রুডোকে প্রকাশ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং শাসিয়েছেন। ট্রুডোর অপরাধ তিনি চীনা সর্বময় ক্ষমতার অধিকারী শির সঙ্গে বৈঠকে ২০১৯ সালের কানাডার জাতীয় নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ করেছেন এবং প্রকাশ্যেই তার অসন্তোষ জানিয়েছেন। কিন্তু মিডিয়াতে বিষয়টি আসার ব্যাপারটি শির পছন্দ হয়নি।
অনেক বিশ্লেষকের দাবি, শির এমন আচরণে তার সরকারের কর্তৃত্ববাদী এবং দাম্ভিক চরিত্রই ফুঠে উঠেছে। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয়, যেকোনো দিক থেকেই চীন নিজেকে মোড়ল মনে করে। তবে এটা ঠিক যে, চীনের প্রতি পশ্চিমা দেশগুলোর জনসাধারণের মনোভাব নিয়ে দেশটি হতাশ এবং বেইজিং বিদেশি সমালোচনার ব্যাপারে গভীরভাবে সংবেদনশীল। এমনকি চীন চায়, পশ্চিমা কর্মকর্তারা তাদের দেশের ভেতরে সক্রিয়ভাবে চীনপন্থি প্রচারণা চালাক।
 
উদাহরণ হিসেবে বলা যায়, গত জুলাইয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ক্যানবেরাকে বেশ কয়েকটি বিষয়ে প্রতিশ্রুতি দিতে আহ্বান জানান। যেমনটা ট্রুডোর কাছে চেয়েছেন শি। ট্রুডোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কমিউনিস্ট চীনের একপাক্ষিক বৈদেশিক নীতির বহিঃপ্রকাশ, যেখানে শুধু চীনই লাভবান হবে; এটাই শির নীতি।

প্রসঙ্গত, নানা সংঘাত ও মতদ্বৈধতা থাকলেও বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে জি-২০ জোটের গুরুত্ব অপরিসীম। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র জি-২০ দেশগুলোর সদস্য। বিশ্বের উৎপাদনের ৮০ শতাংশ ও বিশ্ববাণিজ্যের ৭৫ শতাংশ এই দেশগুলোর দখলে। এছাড়া বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশ এসব দেশে বাস করে।

চলতি বছর ইন্দোনেশিয়ার কাছ থেকে জি-২০ জোটের প্রেসিডেন্ট পদ গ্রহণ করেছে ভারত। পরবর্তী জি-২০ শীর্ষ সম্মেলন ২০২৩ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ‍

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit