রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

অভিষেক-কারিশমার প্রেম ভাঙার কারণ জানালেন সুনীল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : যদিও তাদের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে প্রায় ২০ বছর আগে। কিন্তু এত বছর পর তাদের সম্পর্ক ভাঙার আসল কারণ প্রকাশ করলেন দুই তারকার সিনেমা ‘হাঁ ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায়’র নির্মাতা সুনীল দর্শন। সে সময় গভীর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিষেক বচ্চন এবং কারিশমা কাপুর। দুই পরিবারের সম্মতিতে সাত পাকে বাঁধা পড়ারও কথা ছিল তাদের। এমনকি বাগদানও হয়ে গিয়েছিল এ অভিনেতা-অভিনেত্রীর। কিন্তু ছাদনাতলা পর্যন্ত যাওয়ার আগেই সেই সম্পর্ক ভেঙে দেন কারিশমা। এরইমধ্যে পেরিয়ে গেছে দু’দশক। তবে কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল সেটা এখনও পরিষ্কার নয়। প্রায় বিশ বছর পর হঠাৎ প্রকাশ পেল সেই কারণ।

নির্মাতা সুনীল দর্শন বলেন, শুটিং সেটে সারাদিন তাদের মধ্যে ‘ঝগড়া’ লেগেই থাকত। সে সময় তাদের দেখে সবার মনে একটাই প্রশ্ন ছিল, ‘কীভাবে তারা একে-অপরের জন্য পারফেক্ট হতে পারে!বলিউড হাঙ্গামাকে দেয়া সাক্ষাৎকারে নির্মাতা আরও বলেন, অভিষেক-কারিশমার মধ্যে গভীর প্রেম ছিল, বিয়ে করারও কথা ছিল দুজনের। তাদের এনগেজমেন্টেও গিয়েছিলাম আমি। তবে তারা কখনই ‘মেড ফর ইচ আদার’ ছিলেন না। সারাক্ষণই দুজন ঝগড়া করতেন। তবে অভিষেক খুব ভালো মনের একজন মানুষ। কারিশমাও অসাধারণ। কিন্তু কিছু জিনিস মানুষের ভাগ্যে থাকে না।

উল্লেখ্য, ২০০০ সালে বলিউডে অভিষেক-কারিশমার প্রেমের খবর ছড়ায়। তবে দুজনে কাজ করেছিলেন একটিমাত্র ছবিতে। সেই ‘হাঁ ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায়’ ছবির শুটিং সেটেই শুরু দুই তারকার প্রেমকাহিনি। তবে ছবিটি মুক্তির কিছুদিনের মধ্যেই ভেঙে যায় অভিষেক-কারিশমার সম্পর্ক।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit