বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

গুইমারায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সুপেয় পানির প্রকল্প উদ্ভোধন করেন পার্বত্যমন্ত্রী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৫৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : গুইমারা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর ২ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে সুপেয়  পানির প্রকল্প, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন উদ্ভোধন শেষে  স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও অসহায় গরিব দু:স্থ মহিলা, প্রান্তিক চাষীদের মাঝে কৃষিযন্ত্রপাতি,সেলাই মেশিন, ছাগল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২২নভেম্বর ২০২২ইং)বিকেল ৩টার দিকে  খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান এর সঞ্চালনায় গুইমারা উপজেলার  উপজেলায় হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক  পশ্চিম পাড়া এলাকায় নিরাপদ পানি সরবরাহ   জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর ২ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি প্রকল্পের উদ্ভোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা  উপজেলায় হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকায়  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর ২ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি প্রকল্পের উদ্ভোধন শেষে গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও অসহায় গরিব দু:স্থ মহিলা, প্রান্তিক চাষীদের মাঝে কৃষিযন্ত্রপাতি,সেলাই মেশিন, ছাগল বিতরন অনুষ্ঠানে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে  পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।
এসময় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, উন্নয়ন বোর্ডের  ভাইস-চেয়ারম্যান মো:নুরুল আলম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী আপু, উন্নয়ন বোর্ডের যুগ্ন-সচিব প্রশাসন মো:ইফতেকার আহমেদ,   সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। 
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্যনির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,  খাগড়াছড়ি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো:মজিবুল আলম,রামগড় উপজেলা পরিষদের চেয়াম্যান বিশ্ব প্রদীপ কার্বারি ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:জয়নাল আবেদীন, গুইমারা পরিষদের ভাইস-চেয়ারম্যান কংজরী মারমা মহিলা ভাইস -চেয়ারম্যান ঝর্না ক্রিপুরা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা সহ উপজেলা পরিষদের    সরকারি পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সুুশীল সমাজের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্বত্যাঞ্চলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলে বিশুদ্ধ সুপেয় পানি পৌঁছে দিচ্ছে পার্বত্য অঞ্চলের প্রত্যেকটি গ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেছে।  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, ব্রিজ,কালভাট, প্রত্যান্ত অঞ্চলে প্রধানমন্ত্রীর নির্দেশে সৌর বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে।পাহাড়ের  দীর্ঘদিনের সংঘাত বন্ধ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  আন্তরিকতার কারণে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তি চুক্তির ফলে দীর্ঘ ২৪বছর পর  পাহাড়ে শান্তির সু-বাতাস বইছে।মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি রোল মডেল ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে  বাংলাদেশে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit