রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মাধবদীর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩৩২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : গত ২০ নভেম্বর বিকাল ৩ টায় ঢাকা বিশ্ব বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৫৩ তম সমাবর্তনে অংশ গ্রহনকারী নরসিংদীর মাধবদী থানাধীন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক  ৬ কৃতি শিক্ষার্থীকে   বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আঃ মোমেন মোল্লা। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর  হোসেন।

এসময় উপস্হিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, সাবেক সদস্য নজরুল ইসলাম,  মাধবদী কলেজের সাবেক ভিপি হাফেজুর রহমান হাফেজ। বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, শংকর দেবনাথ, নাজমুন নাহার নাজু, নারকিছ  আক্তার সহ সকল শিক্ষকগন ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।  কৃতি শিক্ষার্থীদের মধ্যে  মোঃ সাইফুল ইসলাম, গালিব খান (আকাশ) ও তামান্না আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ,  সাবিকুন্নাহার আফরিন মিতু ঢাকা ইডেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, ডা. ফারজানা আক্তার নীলিমা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এমবিবিএস,  ডা. আরিফা আক্তার শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের এমবিবিএস বিভাগ থেকে কৃতিত্বের সাথে  ভালো ফলাফলের মাধ্যমে  শিক্ষাবর্ষ সমাপ্ত করে।

অনু্ষ্ঠান টি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক মৌলভী  সোহরাফ হোসেন। উল্লেখ্য যে সংবর্ধনা গ্রহনকারী ৬ জন কৃতি শিক্ষার্থী হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র ছাত্রী। তারা প্রত্যেকেই অত্র প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল করে আলো ছড়াচ্ছে উচ্চ শিক্ষাঙ্গনে। 

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit