মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ইন্দো-প্যাসিফিকে নিরাপত্তা বাড়াবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা জোরদার করবে। বিগত ৭৫ বছর ধরে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি শক্তিশালী ও ধারাবাহিক প্রতিরক্ষা উপস্থিতি বজায় রেখে আসছে এবং এ অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা অব্যাহত রাখবে।  

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘ইন্দো–প্যাসিফিক অঞ্চলের বহুপাক্ষিক কাঠামোর অপার সহযোগিতার দ্বার উন্মোচন’ বিষয়ক এক সংলাপে যুক্তরাষ্ট্রের পিটার ডি হাস এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমরা বর্তমানে এক গুরুত্বপূর্ণ দশকের শুরুর দিকে দাঁড়িয়ে আছি। এটি শুধু বঙ্গোপসাগরের জন্য নয়, বরং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস আরো বলেন, আমরা অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের বিষয়টিকে এগিয়ে নেবো, যেখানে স্বচ্ছতা, সুশাসনের মাধ্যমে জনগণের প্রতি সংবেদনশীলতা নিশ্চিত করবে এবং এ ব্যবস্থায় মালামাল, ধারণা ও মানুষ যেন সাইবারস্পেস ও উন্মুক্ত সমুদ্রে স্বাধীনভাবে চলাচল করতে পারবে। এ কাজে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

উদাহরণস্বরূপ, বাংলাদেশ তাদের স্থল ও সমুদ্র-সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বঙ্গোপসাগরকে বিশ্বের কাছে অনুসরণীয় দৃষ্টান্ত করে তুলেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি বলেন, পুতিন যুদ্ধ বন্ধ করলে অশান্তি শেষ হতে পারে। আর ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে ইউক্রেনের সার্বভৌমত্ব শেষ হয়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit