বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাড়িতে পাউরুটি আছে? বানিয়ে ফেলুন গোলাপ জাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভরপেট খাওয়ার পর শেষ পাতে মিষ্টি খাওয়ার নেশা অনেকেরই আছে। কিন্তু সব সময় তো আর ঘরে মিষ্টি মজুত থাকে না। সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে কিনে আনাও সম্ভব হয় না। তাহলে কী করবেন? চিন্তার কিছু নেই! বাড়িতে যদি পাউরুটি থাকে, তা দিয়েই বানিয়ে নিতে পারেন গোলাপ জাম। কী করে বানাবেন? রইল তারই প্রণালী।

উপকরণ

৬-৭ পিস পাউরুটি

গুঁড়ো দুধ – ২ টেবিল চামচ

এক কাপ দুধ (৮০-১০০ এমএল)

পরিমাণমতো সয়াবিন তেল

চিনির সিরা

এক কাপ চিনি

দেড় কাপ পানি

২-৩টে ছোটো এলাচ

তৈরির পদ্ধতি

১) চিনির সিরা – গ্যাসে প্যান বসিয়ে চিনি ও পানি দিয়ে ফোটান। পানি ফুটতে শুরু করলে এলাচ ফাটিয়ে দিয়ে দিন। বেশ কিছুক্ষণ ফোটানোর পর আঁচ বন্ধ করে দিন।

২) পাউরুটির ধারগুলো কেটে বাদ দিন। তারপর সবকটা পাউরুটি ছোটো ছোটো টুকরো করে নিন। মিক্সিতে পাউরুটির টুকরোগুলো দিয়ে গুঁড়ো করুন।

৩) দুধ জ্বাল দিয়ে ঘন করে নেবেন।

৪) একটি পাত্রে গুঁড়ো করা পাউরুটি ও গুঁড়ো দুধ ভাল করে মিশিয়ে নিন।

৫) তারপর পাউরুটির মিশ্রণে অল্প অল্প করে দুধ ঢেলে মাখাতে থাকুন। একেবারে নরম করে মাখবেন।

৬) পাউরুটির তাল থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে নিন। গোলাপ জামুনের আকারে তৈরি করুন।

৭) এবার কড়াইতে তেল গরম করে তাতে মিষ্টিগুলো দিয়ে দিন। মিষ্টিগুলো ঘন ঘন নাড়তে থাকবেন। গোলাপ জামুনের মতো ব্রাউন করে ভেজে নিন।

৮) মিষ্টিগুলো ভাজা হলে তেল ঝরিয়ে প্লেটে তুলে নিন।

৯) চিনির সিরা আবার ফোটাতে থাকুন। ফুটন্ত সিরায় মিষ্টিগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ৪-৫ মিনিট জ্বাল দিন। তবে খেয়াল রাখবেন, চিনির সিরা যেন ঘন না হয়ে যায়।

১০) এর পর আঁচ বন্ধ করে দুই ঘণ্টার জন্য সিরায় মিষ্টিগুলো রেখে দিন। তারপর পরিবেশন করুন পাউরুটির গোলাপ জাম।

কিউএনবি/অনিমা/২০.১১.২০২২/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit