বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মুখরোচক কিছু খেতে মন চাইছে? বানিয়ে ফেলুন মালাই ব্রকোলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকটা ফুলকপির মত চেহারার এই সবুজ রঙের সবজিটি যেমন পুষ্টিগুণসম্পন্ন, তেমনই সুস্বাদু। ব্রকোলিতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, আয়রন, পটাশিয়াম রয়েছে। যে কারণে শরীরের নানা সমস্যা এক চুটকিতেই সারিয়ে দিতে পারে এই সবজিটি। অনেক চিকিৎসকরাও এখন পরামর্শ দিচ্ছেন ব্রকোলি খাওয়ার। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রকোলির এক দুর্দান্ত রেসিপি। পদটির নাম মালাই ব্রকোলি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি –

উপকরণ

২০০ গ্রাম ব্রকোলি

৫০ গ্রাম ক্রিম

৫০ গ্রাম রসুন

স্বাদমতো লবণ ও চিনি

১০০ গ্রাম মোজারেলা

চাট মশলা গুঁড়ো

হাফ কাপ দই

৫০ গ্রাম আদা

হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো

ছোটো এলাচ

৫০ গ্রাম চিজ

তৈরির পদ্ধতি

১) ব্রকোলি মাঝারি সাইজ করে কেটে হালকা সেদ্ধ করে নিন। তারপর পানি থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দিন।

২) একটি বাটিতে দই, গ্রেট করা চিজ, ক্রিম নিয়ে ভালভাবে মেশান। এরপর এতে আদা কুচি, রসুন কুচি, সাদা গোলমরিচ গুঁড়ো, লবণ, চিনি, গরম মশলা এবং এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন।

৩) এই মিশ্রণটি সেদ্ধ করা ব্রকোলির গায়ে মাখিয়ে নিন ভাল করে।

৪) এবার মশলা মাখানো ব্রকোলি ট্রেতে রেখে মাইক্রোভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিটের জন্য বেক করুন। গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত বেক করুন।

৫) তারপর এর উপরে মোজারেলা চিজ গ্রেট করে দিন। চিজ গলে গেলে নামিয়ে নিন।

৬) এর ওপর চিলি ফ্লেক্স বা চাট মশলা ছড়িয়ে প্লেটে গরম গরম পরিবেশন করুন।

কিউএনবি/অনিমা/২০.১১.২০২২/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit