বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

তেঁতুলিয়ার তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রিতে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে কমতে পারে দিনের তাপমাত্রা।

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে।

এটি আরো ঘণীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র : বাসস

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit