রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

এখন আর রাজের বিপরীতে কাজ করব না : মিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : ‘পরাণ’ ও ‘দামাল’ ছবিতে পরপর একসঙ্গে কাজ করেছেন বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। পর্দায় তাদের রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শকরাও। দর্শকবন্দনা ছাপিয়ে আবার ভেসে বেড়াচ্ছে নানা গুঞ্জনও। এরইমধ্যে জনপ্রিয় চিত্রনায়িকা-রাজের স্ত্রী পরীমণি ও মিমের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট সেই গুঞ্জনের পালে আরও হাওয়া দিয়েছে। এবার শরীফুল রাজের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন মিম। ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে খবরও প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনকেও মুঠোফোনে সেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন মিম। মিম বলেন, ‘যেটা শুনেছেন আমি সেটাই বলেছি। সত্যিই শুনেছেন। এখন আর রাজের বিপরীতে কাজ করব না’।

ছবির প্রচারে মিম ও রাজ

এদিকে, রায়হান জুয়েলের নতুন সিনেমা ‘পথে হলো দেখা’ ছবিতে রাজের সঙ্গে অভিনয় করার কথা ছিল মিমের। তবে মিম এই ছবিতে রাজের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছেন। মিম বলেন, ‘রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার। রাজ খুব ভালো সহশিল্পী। জুয়েল ভাইয়ের পরিচালনায় এই ছবিতেও রাজের বিপরীতে কাজের কথা ছিল। কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না। এ কথা বলে দিয়েছি পরিচালককে। এর মধ্যে রাজের বিপরীতে কাজের জন্য আরও বেশ কয়েকটি চিত্রনাট্য হাতে এসেছে। কিন্তু পরিচালকদের  জানিয়ে দিয়েছি রাজের সঙ্গে আর কাজ করব না’।

পরাণ ছবির দৃশ্যে মিম ও রাজ

মিম আরও বলেছেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে কতগুলো রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এখন রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ন হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক’।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit