রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

নরসিংদীতে দুই গ্রুপের টেঁটাযুদ্ধে ১ জন নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৩৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আজগর আলী (৫৫)। আহতরা হলো চান মিয়া, বাচ্চু মিয়া, শাহীন মিয়া এবং অজ্ঞাত আরও দুজন।স্থানীয়রা জানায়, পাঁচ মাস আগে গজারিয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের লোকজন বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করে।

৫ মাস গ্রামের বাইরে থাকার পর আজ সকালে খালেক গ্রুপ পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করলে দুই গ্রুপের সংঘর্ষ বাধে এবং টেঁটার আঘাতে খালেক গ্রুপের ১ জনের মৃত্যু হয় এবং টেঁটাবিদ্ধ হয়ে আহত হয় দুই গ্রুপের আরও ৫ জন।আহতদেরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভৈরবের একাধিক ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit