শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

সব বাধা পেরিয়ে ঢাকায় নোরা ফাতেহি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম শীর্ষ নৃত্য তারকা ও তুমুল জনপ্রিয় আইটেম গানের নৃত্যশিল্পী নোরা ফাতেহি আজ (১৮ নভেম্বর) ঢাকায় আসছেন। তার ঢাকার আগমণ নিয়ে কয়েক মাস ধরে বিভিন্ন আলোচনা চলছে। কিছুদিন আগে তার ঢাকায় আসার ব্যাপারে অনিশ্চয়তাও তৈরি হয়েছিল।

নোরা ফাতেহির ঢাকায় আসার রাষ্ট্রীয় সব আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। আজ (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছানোর পর বিশ্রাম নেবেন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। এরপর সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন।

জানা গেছে, উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক তথ্যচিত্রের দৃশ্যধারণে অংশ নেবেন নোরা। শুটিংয়ের অংশ হিসেবে সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিনি মঞ্চে উঠবেন। পাশাপাশি একটি অনুষ্ঠানে নোরা ঢাকার ভক্তদের নাচে-গানে মুগ্ধ করবেন।

উল্লেখ্য, নোরা হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমায়তেও বেশ জানপ্রিয়। পাশাপশি তেলুগু, মালয়ালম এবং তামিল ছবিতেও তার সরব উপস্থিতি রয়েছে। নোরা কেবল বড় পর্দায়ই নয়, ছোটপর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয়।

‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা জা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। নোরা এবার কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit