সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

যশোরের যশ খেজুরের রস চৌগাছায় গাছিরা খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য রক্ষায় শপথ নিলেন

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের যশ খেজুরের রস এ শ্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় খাটি গুড়-পাটালি তৈরি করতে শপথ নিলেন গাছিরা। সেই সাথে খেজুর রস ও গুড়ের ঐতিহ্যকে টিকিয়ে রাখার লক্ষ্যে গাছিদের নিয়ে উপজেলা প্রসাশনের উদ্যোগে মতবিনিময় সভাকরা হয়েছে। মতবিনিময় শেষে খাঁটি গুড় তৈরি এবং যশোরের খেজুরের রস ও গুড়ের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গাছিদের (যারা খেজুরগাছ থেকে রস সংগ্রহের কাজ করেন) শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল সকালে চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে গাছিদের নিয়ে এই মতবিনিময় সভা ও সপথ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এ সময় গাছিরা তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, চৌগাছা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপ-সহকারী কৃষিকর্মকর্তা বিশ্বজিৎ রায় প্রমুখ।

এ মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের চার শতাধিক গাছি (যারা খেজুরগাছ থেকে রস সংগ্রহের কাজ করেন) উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা গাছিদের নির্দেশনা দিয়ে বলেন, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত কে কতটি গাছ কেটেছেন সেটা নিজের জাতীয় পরিচয় পত্রের অপর পিঠে লিখে মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রের নিকট পৌছে দেবেন। এটা দিয়ে যাচাই করে প্রতিটিইউনিয়ন ও ওয়ার্ডের সর্বোচ্চ গাছ কাটা তিনজন গাছিকে পুরস্কৃত করা হবে।

তিনি গাছিদের বলেন, এই তালিকা করে আগামীতে সরকারি বিভিন্ন প্রণোদনা যাতে গাছিরা পেতে পারেন সে ব্যবস্থা করা হবে। ভালো গাছিদের দিয়ে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হবে। নতুন নতুন গাছি বানাতে আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। জীব বৈচিত্র রক্ষায় এবং যশোরে খেজুর রস ও গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন নতুন কর্মসুচি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সরকারি রাস্তার পাশেখেজুর গাছের চারা লাগানো হয়েছে। আরো লাগানো হবে।

মতবিনিময় সভা শেষে গাছিদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের ঈদগাহ মাঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাছিদের মনোনীত একজন গাছি তাদের শপথ বাক্য পাঠ করান। উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিতরা এই শপথ পাঠে অংশগ্রহণ করেন।শপথে তারা বলেন, আমরা শপথ করিতেছি যে খাঁটি খেজুরের গুড় তৈরি করতে এবং খেজুর রস ও গুড়ের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সর্বদা সচেষ্ট থাকবো।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit