রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

নরসিংদীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ জন, আহত ৪ জন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৪৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও চারজন।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নরসিংদী টু ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আমির হামজা (৩৫)। আহতরা হলেন, গাজীপুরের টঙ্গী এলাকার ঝর্ণা, তনুশ্রী, তাপসী এবং টাঙ্গাইলের কাজলা দাস। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী বলে ভাষ্য স্থানীয়দের।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে নরসিংদী সদরের পাঁচদোনা মোড় থেকে একটি সিএনজি ঘোড়াশালের উদ্দেশে ছেড়ে যায়। সিএনজিটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা সিলেটগামী এনা পরিবহন নামে এক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকেই ঢাকায় পাঠান। এ বিষয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit