শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৬৮ জনে। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে একজনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩০ জনে। বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ১২৪ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩১৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫২শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit