শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

জয়নগর ডিগ্রি কলেজের সভাপতি ও অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৩৫ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : জাজিরা উপজেলার জয়নগর ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি আব্দুল আলিম বেপারী ও অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন অনিয়মের মধ্য দিয়ে কলেজ পরিচালনা, কলেজের অর্থ-আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, শিক্ষক কর্মচারীদের মধ্যে বিভাজন সৃষ্টি, স্থানীয় গণ্যমান্যদের কলেজে প্রবেশ নিষিদ্ধ করণসহ নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অধ্যক্ষ ও সভাপতির অপসারণ চেয়ে বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় জয়নগর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রি কলেজের সামনে গিয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করে। মানববন্ধনে শত-শত নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধন থেকে কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আনোয়ার হোসেন খান, জাবেদ আলী খান, ইসমাইল খান, আয়নাল খান বলেন, গভর্নিংবডির বর্তমান সভাপতি আব্দুল আলিম বেপারী অধ্যক্ষ দেলোয়ার হোসেনের বন্ধু। অধ্যক্ষ তার দুর্নীতি গতিশীল করতে তিন বছর পূর্বে তার বন্ধু আলিম বেপারীকে সভাপতি করে গোপনে কমিটি গঠন করেন। সভাপতি ও অধ্যক্ষ উভয়ই দুর্নীতিবাজ। বিগত ৩ বছরে তারা নিয়োগ বাণিজ্য ও স্বজন প্রীতির মাধ্যমে শিক্ষক কর্মচারী নিয়োগ করেছেন। নিজ নামে ব্যাংকে হিসাব খুলে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন প্রক্রিয়ায় অর্থ আদায় করেন। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ভাগ বাটোয়ার করে। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতনও আদায় করেন। সিনিয়র শিক্ষকদের টাইমস্কেল না দিয়ে অর্থের বিনিময়ে জুনিয়র শিক্ষকদের সেই সুবিধা দিয়ে থাকেন। বিভিন্ন অজুহাতে অধ্যক্ষ কর্তব্য ফাকি দেয়।

এই সকল অনিয়মের কারণে ডিগ্রি পর্যায়ের এমপিও বাতিল হয়ে যায়। সেই থেকে শিক্ষকদের বেতন ভাতাদি বন্ধ রয়েছে। এখন ডিগ্রি পর্যায়ে শিক্ষার্থী রয়েছে ৫ জন। অথচ এই কলেজকে ঘিরে ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও আলিম মাদ্রাসা রয়েছে। সেই সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কলেজে ভর্তি হলেও ৫ শতাধিক শিক্ষার্থী থাকা সহজ। এই অধ্যক্ষ ও সভাপতির অপসারণ না হলে কলেজ প্রতিষ্ঠার মূল লক্ষ ভূলন্ঠিত হবে। আমাদের এই দাবী মেনে না নিলে আরো বড় ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit