বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

লালপুরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৯৮ Time View
মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর বিএনপির কার্যালয় ভাংচুর করেছে দুর্বত্তরা। তবে এসময় তাদের আক্রমন থেকে বাঁচতে নেতাকর্মীরা অফিস থেকে চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার গোপালপুর বাজার বটতলা এলাকায় এ ঘটানা ঘটে।

গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম জানান, মঙ্গলবার রাতে কয়েকজন কর্মী নিয়ে তিনি দলীয় কার্যালয়ে বসে ছিলেন। রাত ৯টার দিকে কয়েকজন যুবক কার্যালয়ে ঢুকে ভাংচুর চালায়। হামলারী যুবকদের থেকে বাঁচতে তিনিসহ তার সাথে থাকা নেতা কর্মীরা দলীয় কার্যালয় ত্যাগ করেন।উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু জানান, এবিষয়ে প্রতিকার চেয়ে কোন লাভ হবে না। তাই কোন লিখিত অভিযোগ করা হয়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন জানান, বর্তমান সরকার বিএনপির জনসমর্থনে ভীত হয়ে পড়েছে। তাই তারা চোরাগুপ্তা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। তবে এভাবে হামলা করে বিএনপির অগ্রযাত্রাকে রোধ করা যাবে না।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ পায় নি, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit