রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন জ্যাকলিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় যা ২৫১ কোটি টাকা) আত্মসাতের মামলায় জ্যাকলিন ফার্নান্দেজের নাম জড়ায়। পাশাপাশি এই মামলার অন্যতম অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্কের অভিযোগও ওঠে। তবে এবার সেই মামলায় জামিন পেয়েছেন জ্যাকলিন। কিন্তু জামিন পেলেও তাকে মেনে চলতে হবে আদালতের দেয়া বেশকিছু নিয়ম। দিল্লির পাতিয়ালা কোর্টের নির্দেশে আপতত স্বস্তিতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। জ্যাকলিনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার দিনই তাকে এই মামলায় রেহাই দিল দিল্লির আদালত।

দেশ ছেড়ে পালাতে পারেন জ্যাকলিন তাই ইডির পক্ষে আদালতের কাছে জ্যাকলিনের জামিন খারিজের আবেদন করা হয়েছিল। পাশাপাশি এই মামলার তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা করছেন জ্যাকলিন, এমনও অভিযোগও ওঠে তার নামে। যদিও সেই সম্ভাবনা আগেই উড়িয়েছেন অভিনেত্রীর আইনজীবী। তদন্ত আগেই শেষ হয়েছে, ইতিমধ্যেই আদালতে চার্জশিট জমা পড়েছে, নতুন করে তদন্তের প্রয়োজনে জ্যাকলিনকে হেফাজতে নেওয়ার দরকার নেই। আর সেই আবেদনই মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন জ্যাকলিন।

বিচারক শৈলেন্দ্র মালিকের এজলাসে এদিন শুনানি হয় এই মামলার, যেখানে হাজির ছিলেন জ্যাকলিন নিজেও। এদিন আদালতে প্রশ্ন ওঠে জ্যাকলিনকে এতদিনে কেন গ্রেফতার করা হয়নি? সেই নিয়ে আগেই আদালতের ভর্ৎসনার মুখে পড়েছেন কেন্দ্রীয় সংস্থা। ইডিকে বিচারক প্রশ্ন করেন, ‘কারও মুখ দেখে পদক্ষেপ করবেন না। যদি তথ্যপ্রমাণ থেকে থাকে তাহলে এত দিন তদন্ত চলাকালীন কেন জ্যাকলিন ফার্নান্দেজকে গ্রেপ্তার করা হয়নি? অন্য অভিযুক্ত (সুকেশ চন্দ্রশেখর) তো জেলে রয়েছেন।’ গত ১৭ আগস্ট দিল্লি হাইকোর্টে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্পষ্ট জানিয়েছে, সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকলিন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের অতীতের কথা জেনেও শুধু টাকার লোভের তার সঙ্গে ঘনিষ্ঠ হন অভিনেত্রী, দাবি ইডির।

যদিও সব অভিযোগ উড়িয়ে জ্যাকলিনের দাবি, তিনি নিজেই প্রতারণার শিকার। সুকেশ চন্দ্রশেখর এবং তার সহযোগীদের অপরাধমূলক কাজের ফল ভুগতে হচ্ছে তাকে। নিজেকে ‘পরিস্থিতির শিকার’ বলে উল্লেখ করেছেন জ্যাকলিন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তার স্ত্রী লীনা মারিয়া পল। গ্রেফতারির পর সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। ফাঁস হয় দুজনের অন্তরঙ্গ ছবিও। তদন্তকারীদের সুকেশ জানায়, জ্যাকলিনকে ৫.৭১ কোটি রুপির উপহার দিয়েছে সে। তবে এবার জামিনের মধ্য দিয়ে স্বস্তি পেলেন শ্রীলংকান এই বলিউড অভিনেত্রী। 

সূত্র: হিন্দুস্তান টাইমস   
 

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit