মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ল্যাম্ব এসএস এফজিএফ প্রজেক্ট পার্বতীপুর দিনাজপুর এর সহযোগিতায় ও জেলা সিভিল সার্জন অফিস আয়োজনে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ ওলিউজ্জামান, ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল কর্মকর্তা ইছারব হোসেন ও কর্মকর্তা তোজাম্মেল হক।
সভায় জানানো হয় নারীদের প্রসবজনিত কারনে বা বিভিন্ন কারনে ফিস্টুলা হতে পারে। এটি সাধারণত অসেচতনতার জন্য হয়ে থাকে। ফেস্টুলা হলে সধারনত অনবরত প্রস্্রাব ও পাইখানা ঝরতে থাকে। সঠিক চিকিৎসা নিলে এ রোগ সহজেই ভাল হয়ে থাকে। এসময় সভায় জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী মোসলেমা বিবি জানান, সে ১৫ বছর ধরে ফেস্টুলা রোগে মানবেতর জীবনযাপন করেন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এসে জানতে পারে তার ফেস্টুলা হয়েছে। পরে দিনাজপুররের পার্বর্তীপুররে ল্যাম্ব হাসপাতালে চিকিৎসা করে বর্তমানে সুস্থ্য জীবনযাপন করছেন।
কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৩