রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

প্রথমবার গ্র্যামির মঞ্চে মনোনীত বাংলাদেশি মা-মেয়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে বাংলাদেশের মা-মেয়ে জুটি ড. নাশিদ কামাল ও আরমীন মুসার গান ‘জাগো পিয়া’। অ্যাওয়ার্ডের বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম শাখায় ‘শুরুয়াত’ নামে অ্যালবাম মনোনীত হয়েছে। যেখানে আছে মা-মেয়ের এই গানও।

এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো শিল্পীর গান গ্র্যামির মতো মর্যাদাপূর্ণ আসরে মনোনীত হলো।

‘জাগো পিয়া’ গানটি লিখেছেন নজরুল সংগীতশিল্পী ড. নাশিদ কামাল এবং কণ্ঠ দিয়েছেন তারই মেয়ে আরমীন মুসা। বার্কলে ইন্ডিয়ান এনসেম্বলের ‘শুরুয়াত’ অ্যালবামের গান এটি। বার্কলে ইন্ডিয়ান এনসেম্বলের প্রথম অ্যালবাম ‘শুরুয়াত’-এ আরমীন মুসার পাশাপাশি কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ এশিয়ান সংগীতজ্ঞদের গান রয়েছে।

গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে এবারের মনোনীতদের তালিকা প্রকাশ হয়েছে। সেখানে পাওয়া গেছে এই নাম। সেখান থেকে জানা যায়, অন্যান্য মনোনীতদের মধ্যে আছেন আনুশকা শংকর, মাশা তাকুমির মতো শিল্পীরা। সর্বোচ্চ নয়টি শাখায় মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন বিয়ন্সে।

বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী এবং বার্কলে কলেজ অব মিউজিকের বাংলাদেশি ছাত্রী এবং ভারতীয় শাস্ত্রীয় সংগীতে বিশ্বভারতীর প্রশিক্ষণার্থী আরমীন মুসা ‘ভ্রমর কোইয়ো গিয়া’ ‘লোনা  দেয়াল’সহ বেশ কয়েকটি গানের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। আরমিন ‘ঘাসফড়িং কয়্যার’ নামে একটি গানের দল গড়ে তোলেন।

তার মা ড. নাশিদ কামাল বাংলা লোকগীতির বিখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন আহমদের বড় নাতনি। তিনি চার দশকেরও বেশি সময় ধরে দক্ষতার সঙ্গে সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া নজরুল সংগীত শিল্পী ড. নাশিদ কামাল বাংলা লোকগানের অন্যতম বিশিষ্ট গবেষক এবং অভিনেত্রী হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

উল্লেখ্য, আগামী বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলেসের ক্রিপ্টো ডট কম এরিনায় গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫ তম আসর বসবে।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit