রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিতর্কিত সেই ব্যানার মাঠে নেওয়ার দুঃসাহসিক অভিজ্ঞতা জানালেন ভক্ত পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা কেমন আছেন মেসির দেশের মুসলিমরা ইসিতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি জাতীয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে ৭ দেশের রেফারি যুবদলের সাবেক সহসভাপতির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক ওমরাহ পালনে শীর্ষে ৩ দেশ

অবশেষে জামিন পেলেন জ্যাকলিন ফার্নান্দেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের ২০০ কোটি টাকার তহবিল আত্মসাতের ঘটনায় ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সে মামলায় আদালতে হাজিরা দিতে এসেই জামিন পেলেন তিনি। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ছিল ১৫ নভেম্বর পর্যন্ত। ফলে মঙ্গলবার আবারও তাকে দিল্লির পাটিয়ালা হাউস আদালতে হাজিরা দিতে হয়েছে। এর আগে পাটিয়ালা হাউস আদালতে জ্যাকলিনের জামিনের আবেদন খারিজ করার আর্জি জানিয়েছিল ইডি। তখন অভিনেত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা-সহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

নায়িকার দাবি ছিল, তদন্ত ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে। চার্জশিট দাখিল করা হয়েছে। তাকে হেফাজতে নেওয়ার যৌক্তিকতা দেখছেন না। দিল্লির পাটিয়ালা হাউস আদালত গত ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে অন্তর্বর্তী জামিনের অনুমতি দিয়েছিল। আদালতে জামিনের আবেদনের শুনানি চলাকালীন ইডি অভিযোগ জানায়, জ্যাকলিন তার মোবাইল থেকে সব তথ্য মুছে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করেছেন। তদন্তে সহযোগিতা করছেন না তিনি, এমনও অভিযোগ ওঠে। গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান তিনি।

আগস্টে সুকেশের সঙ্গে আত্মসাত মামলায় নাম জড়ানোর পর ইডি তলব করে জ্যাকলিনকে। শুধু তা-ই নয়, তার সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয় দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit