মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
তুরস্কের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো সহিংসতা বন্ধের আহ্বান জানালেন ধর্মগুরু দালাই লামা মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার, ‘খারগ দ্বীপ’ কি হাতছাড়া হচ্ছে ইরানের মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিং স্টেশনে নিরাপত্তাসহ যে ৮ দাবি জানাল পাম্প ব্যবসায়ীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি

চীনে লকডাউন বিরোধী বিক্ষোভে সংঘর্ষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপের বিরুদ্ধে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ব্যতিক্রমী এ বিক্ষোভকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে।

এই এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোয় লোকেরা প্রতিবাদে রাস্তায় নামে আসে। অনলাইনে পোস্ট করা ভিডিও থেকে এ কথা জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাত থেকে এ সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়। এসব ভিডিওতে দেখা গেছে শিল্পাঞ্চল গুয়াংজুতে রাস্তায় শত শত লোক বিক্ষোভ করছে। এদের কাউকে কাউকে হাজমাত স্যুট পরা কর্মকর্তাদের সাথে ঝগড়া করতে দেখা গেছে।

ভিডিওতে বিক্ষোভকারীরা ‘আর কোন পরীক্ষা নয়’ বলে শ্লোগান দেয়।

কর্মকর্তারা অক্টোবরের শেষে এ অঞ্চলে প্রথম লকডাউন ঘোষণা করে। সোমবার লকডাউনের সময় বুধবার রাত পর্যন্ত বাড়ানো হয়।

ওই এলাকায় করোনা সংক্রমণ দৈনিক এক হাজারের বেশি হওয়ায় নগর কর্মকর্তারা গত সপ্তাহে নয়টি জেলার বাসিন্দাদের জন্যে গণপরীক্ষা বাধ্যতামূলক করে।

এক কোটি ৮০ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই মেগা নগরীতে মঙ্গলবারও প্রায় দুই হাজার ৩০০ লোক করোনায় আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন করোনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit